প্রকাশিত: ০৭/১১/২০১৮ ১০:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবন, চুরি, বিশৃংখলা সৃষ্টি ও পাহাড় কাটার অপরাধে ৪ জনকে সাজা ও ২টি মাটি বহনকারী ডাম্পারকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) বিকেলের দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নিকারুজ্জামান চৌধুরী ভ্রাম্যমান আদালতে এ সাজা ও জরিমানা আদায় করেন।

বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্তরা হলেন, মিয়ানমার নাগরিক আব্দু শুক্কুরের ছেলে ছৈয়দ নুর (২২), সুলতান আহমদের ছেলে মো: জুবাইর (২৩) কে ১৫ দিন ও উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া গ্রামের ছৈয়দ আলমের ছেলে মো: সালাউদ্দীন (২২), লম্বরী পাড়া গ্রামের রওশন আলীর ছেলে মঞ্জুর আলম (২২) কে ৩ মাসের সাজা দেয়া হয়েছে। এছাড়া মাটি বহনের অপরাধে ২টি ডাম্পারকে ৪ হাজার করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

  • ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উখিয়া নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, কোন অপরাধীকে ছাড় নয়। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যেখানেই অপরাধ সেখানেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer