প্রকাশিত: ২২/১১/২০১৮ ১০:৪৯ পিএম

কায়সার হামিদ মানিক, উখিয়া ::
উখিয়ার মরিচ্যা বাজারে অবৈধ ভাবে গড়ে উঠা ভেজাল ঘি উৎপাদনকারী প্রতিষ্টান কহিনুর কমেন্ট এন্ড মামুন কোম্পানীর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করেছে স্বাস্থ্য বিভাগ। গত ১১ নভেম্বর কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পিওর ফুড কোর্ড ও আমলী আদালতে এই মামলাটি রুজু করা হয়। মামলার বাদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টও ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম জানান, উক্ত কোম্পানির উৎপাদিত কহিনুর প্রিমিয়াম এলভো ঘিয়ের নমুনা সংগ্রহ করে মহাখালী ঢাকাস্থ পাবলিক এনালিষ্ট পাবলিক হেলথ ল্যাবরাটারী জনস্বাস্থ ইনষ্টিটিউট এ পাঠানো হলে উক্ত ঘি ভেজাল প্রতিয়মান হয়। ১৯৭৬ সনের বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য বিধি মোতাবেক রাষ্ট্রপতি কর্তৃক ১৯৭২ সনে অনুমোদিত ৪৮ নাম্বার আদেশ অনুযায়ী উক্ত ভেজাল ঘি তৈরি ও বাজারজাত করনের দায়ে জেল জরিমানা সহ উক্ত প্রতিষ্টান বন্ধ করে দেওয়ার বিধিবিধান রয়েছে।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer