প্রকাশিত: ০৯/১০/২০১৮ ৯:৫৭ পিএম

কায়সার হামিদ মানিক,উখিয়া::
উখিয়ায় সড়ক দখল করে রোহিঙ্গাদের প্রদত্ত ত্রাণ সামগ্রীর মালামাল বিক্রি হয়ে থাকে বলে এটি রোহিঙ্গা মার্কেট হিসাবে পরিচিত। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সড়ক দখল করে প্রতিষ্ঠিত ভাসমান দোকানপাট সহ রোহিঙ্গা মার্কেট উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রশাসন মার্কেটে বিক্রির জন্য রক্ষিত বিভিন্ন ত্রাণ সামগ্রী জব্দ করেছে।
উখিয়ার ২০টি শরণার্থী ক্যাম্পে প্রায় ৮ লাখেরও অধিক রোহিঙ্গা নাগরিক বসবাস করছে। উপরোন্তু তাদের মানবিক সেবায় নিয়োজিত প্রায় আড়াই শতাধিক এনজিও সংস্থার ১০ হাজারেরও অধিক কর্মকর্তা কর্মচারী ও তাদের গাড়ি বহর নিয়মিত আসা যাওয়া করছে। ফলে সংকুচিত কক্সবাজার টেকনাফ সড়কটি জরাজীর্ণ ও খানা খন্দকে পরিপূর্ণ হয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি পথচারী স্কুল গামী ছাত্রছাত্রী চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ আগষ্টের পর থেকে উখিয়ার পালংখালী থেকে মরিচ্যা পর্যন্ত সড়ক দূর্ঘটনা প্রায় ২২ জন নিহত হয়েছে। তৎমধ্যে জেলা বি.এনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক বি.এ’র অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপদ সড়ক চাই শিরোনামে সভা সমাবেশ করলেও সড়ক দূর্ঘটনা থামানো যাচ্ছে না।
স্থানীয় এনজিও সংস্থা হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক মোঃ আবুল কাশেম জানান, সড়কের উপর অবৈধ হাটবাজার ভাসমান দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠার কারণে নিত্য নৈমিত্তিক যানজটের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, পালংখালী থেকে উখিয়া আসতে যেখানে ২০ মিনিট সময় লাগে সেখানে বর্তমানে ২ ঘন্টায়ও যাতায়াত সম্ভব হচ্ছে না। এরই ধারাবাহিকতায় উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে গাড়ি আস্তে চালান, দূর্ঘটনা এড়িয়ে চলুন সম্বলিত প্লে কার্ড যাত্রীবাহি সহ বিভিন্ন যানবাহনে প্রতিনিয়ত লাগাতে শুরু করেছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...