প্রকাশিত: ২৫/১০/২০১৮ ১২:৪৯ পিএম

ডেস্ক রিপোর্ট – উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে কর্মরত নার্স রাজশাহী নওদা পাড়া গ্রামের শামিউল ইসলামের মেয়ে সুমী আকতার (২২) কে প্রতারনার ফাঁদে ফেলে একই এলাকার মৃত রফিকুল ইসলামের বিবাহিত ছেলে মোঃ মনিরুল ইসলাম (২৬) নিজেকে অবিবাহিত দাবী করে বিয়ের নামে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় সুমীর অভিযোগের ভিত্তিতে ক্যাম্প পুলিশ ভন্ড প্রেমিককে আটক করে বুধবার সকালে উখিয়া থানায় সোপর্দ করে। উখিয়ার থানার অফিসার ইনচার্জকে তাদের প্রেমের বর্ণনা দিতে গিয়ে সুমী দু চোখের পানি ফেলে বলেন, প্রায় ১০ বছর ধরে তাদের মধ্যে মন দেয়া নেয়া চলে আসছে।

সুমী বলেন, সে একজন বেকার তার এটিএম কার্ডে রক্ষিত সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পর ক্যাম্পে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ৩ মাস একই সাথে বসবাস করে তার সর্বস্ব লুটে নিয়েছে।

এসময় সুমী বারবার অজ্ঞান হয়ে পড়ার অবস্থা দেখে উপস্থিত সাংবাদিক, রাজশাহীর বাসিন্দা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম বিব্রত বোধ করছিল। বেশ কিছুক্ষন পর সুমী আবার বলতে শুরু করে। তখনো তার সারা অঙ্গ কাপছিল।

অবস্থা বেশামাল দেখে ওসি তাকে বেশ কিছুক্ষন শান্তনা দিয়ে বলেন, হয় তোমাকে বিয়ে করতে হবে নয় তো বা প্রতারক মনিরকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। এমন আশ্বাস পেয়ে সুমী বলেন বৃহস্পতিবার তাকে বাড়ীতে গিয়ে বিয়ে করার আশ্বাস দিয়ে ৪২ হাজার টাকা মাসিক বেতনের চাকরী ছেড়ে দিতে বলেল প্রেমিকের উপর বিশ্বাস রেখে সুমী বৃহস্পতিবারই বিকালে তার অফিসে রিজাইন লেটার দিয়ে আসে।

সুমীর বক্তব্য শেষে অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের মনিরুল ইসলামের সাথে কথা বলে জানতে চান সুমীর টাকা পয়সা, ইজ্জত আব্রƒ সব কিছু তুমি ছিনিয়ে নিয়েছ। এখন বল তুমি সুমীকে বিয়ে করবে কিনা ? না আইন অনুযায়ী জেলে যাবে। প্রতি উত্তরে ভন্ড প্রেমিক মনিরুল ইসলাম বলেলন সে জেলে যেতে প্রস্তত রয়েছে।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer