প্রকাশিত: ১০/০৫/২০১৮ ৭:১৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৬ এএম

বার্তা পরিবেশক:;

উখিয়ায় বিড়ি ভোক্তা, ব্যবসায়ীদের ৩দিনের কর্মসূচী অনুষ্টিত। সোমবার কর্মসূচীর প্রথম দিন সাংসদ আব্দুর রহমান বদির বাড়ীর সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দ্বিতীয় দিন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর বাড়ীর সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ও বুধবার উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীনের বাড়ীর সামনে বাংলাদেশ বিড়ি ফেডারেশনের সদস্যরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।

এসময় উখিয়া অঞ্চলের বাংলাদেশ বিড়ি ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল খালেক বলেন, বিড়ি যদি বন্ধন হয়ে যায়, তাহলে কি চাষ করে আমাদের সংসার চলবে। আমাদের জমিতে তামাক ছাড়া আর কিছুই চাষ করা যায়না। আমাদের কর্মসংস্থান সৃষ্টি না করে কিছুতেই বিড়ি বন্ধ করা যাবেনা।

বিড়ি ভোক্তা জমির উদ্দিন বলেন, কম টাকায় নেশা মেঠানোর জন্য বিড়ি বিকল্প নেই। যদি বিড়ি না পাই তাহলে ভিন্ন নেশায় পা রাখতে হবে। যাহা ভবিষ্যতে আমার জন্য এবং আমার পরিবারের জন্য ভয়াবহ হয়ে দাড়াবে। মানববন্ধন শেষে বিড়ি ফেডারেশনের সদস্যগণ এক বিশাল মিছিল বের করে। এর আগে বিড়ি ভোক্তা, ব্যবসায়ীদের পক্ষ থেকে বালুখালী ষ্টেশনের বিশাল মানববন্ধনোত্তর বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer