প্রকাশিত: ১১/০৭/২০১৮ ১০:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৩ এএম

কায়সার হামিদ মানিক,উখিয়া:
বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, পরিবার পরিকল্পনা মাতৃ মৃত্যুর ঝুকিঁহ্নাস করে। একই ভাবে নারীর প্রজনন স্বাস্থ্যকে সুরক্ষাদেয়। পরিবার পরিকল্পনা নিজের পছন্দ অনুযায়ী পরিবারের আকার ধারন করতে পারে। যার ফলে পরিবারে দারিদ্রতা দূরীকরনে সহায়ক ভুমিকা রাখতে সক্ষম হয়। গতকাল বুধবার বেলা ১১ টার সময় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, সমাজের প্রজননের হার জ্যামিতিক হারে বাড়ছে। এ থেকে পরিত্রান পেতে হলে পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বরত মাঠকর্মীদের আরো দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। তা না হলে যে হারে মানুষ বাড়ছে তাতে আগামী প্রজন্মদের কঠিন সমস্যার সম্মূখীন হতে হবে। সভায় বক্তব্য রাখেন, ইউএনএফপিএর সার্জন ডাঃ মজিবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মেহরাজ হোসাইন চয়ন, এনজিও সংস্থা আর টিএমএর প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমান। সভা শেষে পরিবার পরিকল্পনার কার্যক্রমে দক্ষতার জন্য বেশ কয়েকজন মাঠ পর্যায়ের কর্মীকে পুরস্কৃত করা হয়। তার মধ্যে রাজাপালং ইউনিয়নে শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ইসহাক এর হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও পরিবার পরিকল্পনার উপ-সহকারী অনিল কুমার বড়ুয়া , জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঠ কর্মী আফরোজা খানম মিনুকে পুরস্কৃত করা হয়। এর আগে বেনার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করেন। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ হারুন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...