প্রকাশিত: ০৯/০৮/২০১৯ ৯:২৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রেজুখাল যৌথ চেকপোষ্টে বিজিবি সদস্যরা কক্সবাজারগামী একটি সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে ২ জন ইয়াবা পাচাকারী নারী সহ ৯ হাজার তিনশত আশি পিস ইয়াবা উদ্ধার করে।

এ সময় ২টি মোবাইল সহ বাংলাদেশী ২ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ১৭ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বিজিবি সদস্যরা ইয়াবা ও পাচারকারীকে আটক করে।

আটককৃত পাচারকারীরা হচ্ছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার কান্দুঘর গ্রামের আব্দুল বারেকের মেয়ে মোছাঃ সেলিনা আক্তার (১৮) ও খাগড়াছড়ি জেলার দিঘীনাল থানার হেডম্যান পাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী মোছাঃ সাবিনা আক্তার (১৯)।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা রুজু করা হয়েছে বলে কক্সবাজার ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার হোসেন মজুমদার জানিয়েছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...