প্রকাশিত: ১৭/০৫/২০১৯ ১০:২৩ পিএম

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার পালংখালী বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫ শত পিস ইয়াবা সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালি ইউনিয়নের করাচি পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের বালুখালী করাচি পাড়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ শফি (৩৫), বরিশাল জেলার মুলাদী উপজেলার উত্তরপাতার চর গ্রামের মোহাম্মদ শাহ আলম মাঝির ছেলে মোহাম্মদ বাবুল মিয়া (৩০), গলাচিপার গোলাম হাওলাদারের মেয়ে মাকসুদা আকতার দোলা (২০)।
৩৪বিজিবির ভারপ্রাপ্ত উপ অধিনায়ক আশরাফ উল্লাহ রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার দুপুরে আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার ওসি মোঃআবুল খায়ের বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer