প্রকাশিত: ২৫/১০/২০১৭ ৮:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪৮ এএম

ফারুক আহমদ, উখিয়া:

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং গ্রামের সোনা আলীর পুত্র মোঃ রফিক আলম (২৮) নামক এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ধর্ষিতা কিশোরী। এদিকে কিশোরী ধর্ষনের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়াসহ লম্পট রফিকের গ্রেফতারের দাবী জানিয়েছেন গ্রামবাসী ।

দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভালুকিয়াপাড়ার মৃত জালাল আহম্মদের কন্যা রেশমি আক্তার (১৫) গত ১৫ সেপ্টেম্বর সকালে ধর্ষনের শিকার হয়। ওই সময় মা গোলতাজ বেগম গরু চড়ানোর জন্য পাশ্ববর্তী পাহাড়ে যায়। তার অনুপস্থিতির সুযোগে লম্পট রফিক আলম বাড়িতে ঢুকে একা পেয়ে কিশোরী রেশমিকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় বাধা দেওয়ার চেষ্টা করলে ও লম্পট রফিকের হাত থেকে রক্ষা পায়নি কিশোরী। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ধর্ষনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী ফুঁসে উঠে। এ ব্যাপারে ধর্ষিতা কিশোরী বাদী হয়ে লম্পট রফিকের বিরুদ্ধে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। যার নং- ৪১/২০১৭ইং ।

এদিকে অসহায় দরিদ্র ঘরে জন্ম নেওয়া পিতৃহীন কিশোরী রেশমিকে ধর্ষণের ঘটনায় মামলা করায় স্থানীয় প্রভাবশালী মহল ধর্ষক রফিকের পক্ষে হয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। শুধু তাই নয় আসামী ধর্ষক রফিক গ্রেফতার এড়াতে বিদেশে পালিয়ে যাওয়ারও পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...