প্রকাশিত: ০১/০৮/২০১৬ ১০:২৮ পিএম

নিউজ ডেস্ক::

স্বামীর অনুপস্থিতির সুযোগে বনের পাশে বসবাসকারী এক গৃহবধূকে ধর্ষণের দায়ে তিন বনকর্মীর বিররুদ্ধে মামলা দায়ের করেছে ধর্ষিতা মহিলা। সোমবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আবেদনটি আমলে নিয়ে উখিয়া থানার ওসিকে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন।

সোমবার জেলা জজ আদালতে দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, উখিয়ার বালুখালী এলাকার হতদরিদ্র ব্যক্তি আমির হোসেন জীবিকার তাগিদে চট্টগ্রামে অবস্থান করার খবর পেয়ে শুক্রবার সকাল ১০টায় উখিয়ারঘাট বিট কর্মকর্তা তার দুই বনপ্রহরীকে নিয়ে জঙ্গল পাহারায় যান। বনপ্রহরী তরিকুল ও মনিরকে জঙ্গলে পাঠিয়ে বিট কর্মকর্তা মোবারক আলী আমির হোসেনের স্ত্রীকে (বাদী) জোর পুর্বক ধর্ষণ করে।

ওই মহিলার চিৎকারে স্থানীয় ২-৩জন এসে ধর্ষককে ধরে ফেলে। পরবর্তীতে প্রহরীরা এসে বন্দুকের ভয় দেখিয়ে মোবারক আলীকে ছাড়িয়ে নেয়। সুত্র ,সিবিএন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...