প্রকাশিত: ১৯/০৫/২০১৯ ৪:০৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে বজ্রপাতে আব্দুস শুকুর নামে এক বায়োবৃদ্ধ রোহিঙ্গা মারা গেছে। আহত হয়েছে আরো দুই রোহিঙ্গা। রোববার সকালে ক্যাম্প ৫ এর চাঁদমিয়ার ছড়া খেলার মাঠ এ ঘটনা ঘটে।

কুতুপালং ক্যাম্প ৫ এর মাঝি মোহাম্মদ ইউছুফ জানান, রোববার সকালে হঠাৎ করে ক্যাম্পে বজ্রপাতসহ ঝড়ো বাতাস শুরু হয়।
হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের সাথে সাথে ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা আব্দুস শুকুর ঘটনাস্থলেই মারা যায়। আহত দুই রোহিঙ্গাকে স্থানীয় রোহিঙ্গা সেবিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান, ক্যাম্পের এই নেতা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...