প্রকাশিত: ২৮/০৮/২০১৮ ৭:৫৩ এএম

ফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার পূর্ব মরিচ্যা হালুকিয়া ব্রীক ফিল্ড খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় স্কুল ছাত্র নাছির উদ্দিন আহত হয়েছে। গত সোমবার (২৭ আগস্ট) বিকেলে এ ঘটনাটি সংঘটিত হয়েছে। মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র আহত নাছিরকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিকেলে ফুটবল খেলার সময় এক খেলোয়াড়ের সাথে তর্ক হয় স্কুল ছাত্র নাছিরের। পিতা আব্দুর রহিম কোম্পানী অভিযোগ করে বলেন, আমার ছেলে বাড়ী ফেরার সময় পূর্বপরিকল্পিত ভাবে একই এলাকার মৃত করিম উল্লাহর ছেলে তাহের মিয়া প্রকাশ তাইপ্যার নেতৃত্বে একদল সন্ত্রাসী গতিরোধ করে লোহার রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। গ্রামবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাইপ্যা একজন মাদক সেবী ও সন্ত্রাসী গ্রুপের সদস্য। মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, স্কুল ছাত্র নাছিরের উপর হামলাকারীদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হউক।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...