প্রকাশিত: ২০/০৯/২০২১ ১২:২৪ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার-৩৪ বিজিবি’র সদস্যরা।১৯ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগারবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র বিজিবি সদস্যরা জানতে পারে ইয়াবা চোরাকারবারী মায়ানমার হতে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে নিয়ে এসে ক্রয়-বিক্রয় করতে পারে।এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল রাজাপালংয়ের দরগাহবিলের ঠান্ডামিয়ার বাগান এলাকায় অভিযান চালালে ইয়াবা চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা একজন কে আটক করতে সক্ষম হয়।

ধৃত ব্যক্তি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া গ্রামের সৈয়দ আলমের পুত্র মোঃ সাদ্দাম হোসেন।
এসময় একই এলাকার আব্দুর রহিমের পুত্র মোঃ সাইফুল ইসলাম ও বদিউর রহমানের পুত্র মোঃ রফিক মিয়া পালিয়ে যায়।পরবর্তীতে আটক সাদ্দাম হোসেনের হাতে থাকা বস্তা তল্লাশী করে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আরও বলেন, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতক আসামিদের ধরতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer