প্রকাশিত: ০৩/০৭/২০২২ ১০:১৫ এএম , আপডেট: ০৩/০৭/২০২২ ১০:১৬ এএম

রফিকুল ইসলাম, উখিয়াঃ
উখিয়া থানা পুলিশ এক রোহিঙ্গা ইয়াবা এজেন্টকে আটক করেছে। আটক শফিউল্লাহ দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে লক্ষ লক্ষ পিস ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে আসছিল। গতকাল শনিবার রাতে ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটক ইয়াবা গডফাদার শফিউল্লাহ (৩৮) উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১/ডব্লিউ ক্যাম্পের ই/২ ব্লকের আবদুস সালামের ছেলে।
শনিবার রাত ১০ টার দিকে এপিবিএন পুলিশের সহযোগিতায় তাকে ক্যাম্প হতে আটক করা হয়।

আটক রোহিঙ্গাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে সে ইয়াবা পাচারের কথা স্বীকার করে বলে ওসি জানান। আসামির স্বীকারোক্তি অনুযায়ী ওসির নেতৃত্বে উখিয়া থানা পুলিশের একটি টিম আসামীসহ ইয়াবা উদ্ধার অভিযানে যায়।

আটক আসামীর দেখানো মতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ পাতাবাড়ীর পাহাড়ী এলাকার মাটির নিচে পুঁতে রাখা অবস্থা থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক আসামী মিয়ানমারের সাথে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের এজেন্ট হিসেবে কাজ করছে।

আটক শফিউল্লাহ প্রতি মাসে অন্তত ৩৫ – ৪০ লক্ষ পিস ইয়াবা মিয়ানমার থেকে পাচার করে এনে বাংলাদেশে বাজারজাত করে আসতো। তার পাচারকৃত ইয়াবার মূল্য ১০০-১২০ কোটি টাকার মত বলে ওসি শেখ মোহাম্মদ আলী জানান।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer