প্রকাশিত: ১৯/০৬/২০১৮ ৭:২১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- আবু সিদ্দিকের ছেলে মো. ফাহিম (৮), আবু সিদ্দিকের ছোট ভাই আবদুল কাদেরের মেয়ে তাসফিয়া (৬) ও ছাফা মারওয়া (৩)।
রত্নাপালং ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম জানান, বিকেলে শিশু তিনটি একটি খেলনা গাড়ি নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। এসময় পরিবারের সদস্যদের অজান্তে গাড়িটিসহ পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে তিন শিশুর মৃতদেহ ভাসতে দেখে তাদের উদ্ধার করে দ্রুত উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রগতি চাকমা তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer