প্রকাশিত: ২৮/০৭/২০১৮ ৫:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৪ এএম
প্রতিকী ছবি

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় প্রতিবন্ধি যুবতী ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ১২ টার সময় রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। গ্রামবাসী ঘটনাস্থল থেকে ধর্ষক একই গ্রামের ছৈয়দ আহম্মদের ছেলে নুরুজ্জামান (৩০) কে আটক করে শনিবার দুপুর ১২টার দিকে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। ধর্ষিতার মাতা গোলবাহার সাংবাদিকদের জানান, তার মেয়ে চলাফেরা করতে পারে না। তাকে বাড়ীতে রেখে পাশবর্তী বিয়ে বাড়িতে গেলে পাষন্ড নুরুজ্জামান তার প্রতিবন্ধি মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধস্তাধস্তি করতে গিয়ে তার মেয়ের একটি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত হয়। এব্যাপারে মা গোলবাহার বাদী হয়ে ধর্ষক নুরুজ্জামানকে আসামী শনিবার উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের ধর্ষিতার সাথে কথা বলে সাংবাদিকদের জানান, এজাহারটি ধর্ষন মামলা হিসেবে রুজু করা হবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer