প্রকাশিত: ২৬/১০/২০১৯ ৪:২২ পিএম , আপডেট: ২৬/১০/২০১৯ ৪:২২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
একাধিক মামলার পলাতক আসামী মোঃ ইউসুফকে উখিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা মোঃ ইউসুফের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র ও ডাকাতি মামলার দু’টি পৃথক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিষয়টি উখিয়া থানার ওসি মোঃ আবুল মনসুর নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া মোঃ ইউসুফ হচ্ছে-উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র। তাকে উখিয়া থানার এসআই প্রভাত কর্মকার এবং এএসআই মোঃ শামিম ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার ২৫ অক্টোবর দিবাগত রাত্রে উখিয়ার বালুখালী এলাকায় এক অভিযান চালিয়ে গ্রেফতার করে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কুখ্যাত মোঃ মোঃ ইউসুফের গ্রেপ্তারের খবরে সংশ্লিষ্ট এলাকার লোকজন বেশ স্বস্তি প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...