প্রকাশিত: ০৪/০৩/২০২০ ৫:৫৫ পিএম

আরফাতুল মজিদ::
টিফিনের টাকা জমিয়ে স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বসাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন শিক্ষার্থী এই উদ্যোগ গ্রহন করেছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এই প্রতিকৃতি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এটিই বাংলাদেশের যেকোন সরকারী প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ে বসানো বঙ্গবন্ধুর প্রথম প্রতিকৃতি।

শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা

রুমখাঁ সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে স্কুলের ৩৩৫ জন শিক্ষার্থী টিফিনের ৩ হাজার ৫শ টাকা জমিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি বানানোর উদ্যোগ নেয়। শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ জাহান কাজলও এই উদ্যোগে সহযোগিতা করেন।

প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানান, দ্রুত বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মানের কাজ শেষ হবে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই প্রতিকৃতি উদ্বোধন করা হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান জানিয়েছেন, রুমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে করে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু প্রতি আরো আগ্রহ ও শ্রদ্ধা আরো বৃদ্ধি পাবে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer