প্রকাশিত: ১০/০২/২০২১ ১০:১৪ পিএম

বিশেষ প্রতিবেদক::
কোভিড-১৯ টিকা নিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলা করোনা সংক্রামন প্রতিরোধ কমিটির সভাপতি এবং (ইউএনও) নিজাম উদ্দিন আহমদ।
উপজেলায় গত চার দিনে ৮২৮ জন টিকা গ্রহণ করেছেন ।

আজ বুধবার সকাল ১০টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টিকা’র প্রথম ডোজ গ্রহণ করেন।
সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রঞ্জন বড়ুয়া রাজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে উখিয়া উপজেলার জন্য প্রথম ধাপে আড়াই হাজার টিকা পাওয়া গেছে। এরমধ্যে আজ বুধবার ৪৪৮ জনসহ গত চারদিনে উখিয়া উপজেলায় ৮২৮ জন টিকা গ্রহণ করেছেন।

চিকিৎসক রঞ্জন বড়ুয়া রাজন বলেন, গত নভেম্বর মাসে প্রথম সপ্তাহে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। আজ সকালের উপজেলা মেডিকেল কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রন) চিকিৎসক এহেচান উল্লাহ সিকদারসহ টিকা দলের নিয়োজিত সিনিয়র স্টাফ নার্স, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

টিকা গ্রহণের পর ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহণ করা খুবই জরুরী। টিকায় কোনো ধরনের সমস্যা হয়নি। সরকার প্রতিটি নাগরিকের জন্য টিকার ব্যবস্থা করছেন স্বতঃস্ফূর্তভাবে সকলের টিকা নেওয়া খুবই জরুরী । উখিয়ায় গত চারদিনে টিকা নেওয়া কোনো নাগরিকের পার্শ্বপ্রতিক্রিয়া খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer