প্রকাশিত: ০৬/০৯/২০১৬ ৯:২২ পিএম

উখিয়া প্রতিনিধি::

উখিয়ার দরগাহপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ইয়াছমিনের বিয়ে নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ছৈয়দ আলমের মেয়ে। বিদ্যালয়ের ভর্তি রেজিস্ট্রারের তথ্যমতে ইয়াছমিনের জন্ম হয় ২৫ ডিসেম্বর ২০০৩, যার ক্লাস রোল নং-২২। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খালেদা আকতারের নিকট জানতে চাওয়া হলে তিনি প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। পরে তা শিক্ষক স্বামীর সাথে মুঠোফোনে আলাপ করে ইয়াছমিনের একটি প্রত্যায়নপত্র সাংবাদিকদের সরবরাহ করে বলেন, ইয়াছমিনের বিয়ের ব্যাপারে তিনি জানেন না। ইয়াছমিনের মা রাশেদা বেগমের সাথে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর উখিয়া কাজী অফিসে কাবিননামা সম্পাদন করা হয়েছে। কোথায় বিয়ে দেওয়া হয়েছে জানতে চাওয়া হলে সে ফোন কেটে দেন। উখিয়া কাজী অফিসের কাজী হারুনের বড় ছেলে কাজী নামুজ(৩৫) বলেন, ভূলক্রমে সে ওই কাবিননামাটি সম্পাদন করলেও পরে তা নাকচ করে দেওয়া হয়েছে। একই স্কুলের একই ক্লাসে অধ্যায়নরত ইয়াছমিনের ছোটবোন রুবি আকতার (১১) জানান, তারা দু’বোন চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করতেন। বড়বোনের বিয়ে হওয়াতে সে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন। এ ঘটনা নিয়ে গ্রামবাসীর মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer