প্রকাশিত: ১১/০৫/২০১৯ ৮:৩৮ পিএম , আপডেট: ১১/০৫/২০১৯ ৮:৪৭ পিএম

শফিক আজাদ, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার জামতলী ক্যাম্পে খেলা করার সময় পাশ্ববর্তী পাহাড় ধ্বসে পড়ে ২ জন রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় পালংখালী ইউনিয়নের জামতলী ক্যাম্পের খেলার মাঠে পাহাড় ঘেষে খেলা করছিল ওই ক্যাম্পে ছৈয়দুল আমিনের শিশু ছেলে রুহান(৫) এবং আব্দু শুক্কুরের ছেলে সোহেল(৮)। এই মুহুর্তে হঠাৎ পাহাড় ধ্বসে পড়লে মাঠি নিচে চাপা পড়ে এ দুই শিশু। স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই শিশুকে মৃত অবস্থায় মাটির নিচ থেকে উদ্ধার করে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক উখিয়া নিউজ ডটকমকে জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটি নিচ থেকে দুইজন রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer