প্রকাশিত: ১৬/০৬/২০১৯ ৯:৩৬ পিএম

শহিদুল ইসলাম,উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে চল্লিশ প্যাকেট কারেন্ট জাল জব্দ করেছেন। এসময় চার যুবককে অাটক করতে সক্ষম হয়। গতকাল রবিবার দুপুর বারোটার দিকে কক্সবাজার -টেকনাফ সড়কের উখিয়ার দক্ষিণ ষ্টেশন থেকে তাদের অাটক করা হয়। উদ্ধারকৃত কারেন্ট জাল দাম ৩২ হাজার টাকা। উখিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ফখরুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিওিতে দুপুর বারোটার দিকে একটি পন্যবাহি ট্রাক গাড়ী তল্লাশী চালায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় চার যুবককে অাটক করা হয়। অাটককৃতরা হলেন মুহাম্মদ শাহেদ,মোহাম্মদ সোহেল, রাজীব হোসেন,মোহাম্মদ হারুন। অাটককৃতদের বিকালে ভ্রাম্যমান অাদালতে হাজির করা হলে প্রত্যেক কে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানা অাদায় করে ছেড়ে দেন। উখিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ফখরুল ইসলাম বলেন প্রতিদিন অভিযান চালানো হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...