প্রকাশিত: ১০/১১/২০১৮ ৫:২৮ পিএম , আপডেট: ১০/১১/২০১৮ ৮:৩০ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া নতুন চরপাড়ায় নিজ বাড়িতে শারমিনা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এঘটনা ঘটে।পরিবারের দাবী, কথিত প্রেমিক বাড়িতে ঢুকে ওই কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যা করেছে।নিহত শারমিনা আক্তার ওই এলাকার আবু তাহেরের মেয়ে ও উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে শারমিনা কলেজ থেকে বাড়িতে আসে। ওই সময় বাড়িতে কেউ ছিল না। পরে দুপুর আড়াইটার দিকে তার মা জাহানারা বেগম (৪০) বাড়িতে এসে মেয়ের গলাকাটা লাশ দেখতে পায়।নিহত কলেজ ছাত্রীর মা জাহানারা বেগম দাবি করেন বাড়িতে কেউ না থাকায় শারমিনার কথিত প্রেমিক বাড়িতে ঢুকে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...