প্রকাশিত: ২৮/০৬/২০২২ ৭:২৫ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও মুক্তি কক্সবাজার এর লার্নিং সেন্টারে কর্মরত এক শিক্ষিকাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে রোহিঙ্গা যুবক।

মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে ক্যাম্প-২ ওয়েস্ট এর ১৮ নম্বর লার্নিং সেন্টারে এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকার নাম ডেইজি বড়ুয়া।
মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দে সরকার বলেন, মাদকাসক্ত এক রোহিঙ্গা যুবক হঠাৎ লার্নিং সেন্টারে ঢুকে ডেইজিকে এলোপাতাড়ি কোপায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাস্পাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে।
তিনি জানান, ঘটনার পরপরই বিষয়টি ক্যাম্প ইনচার্জকে অবহিত করা হয়েছে। মুক্তি কক্সবাজার এর পক্ষ থেকে আহত শিক্ষিকার চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে৷ এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক বলেন, এ ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সে মাদকাসক্ত বলে জানতে পেরেছি। প্রথমে সে বউকে পিটিয়েছে। এরপর ওই শিক্ষিকাকে সামনে পেয়ে কুপিয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশেকুর রহমান বলেন, ওই শিক্ষিকার পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। তাঁর অবস্থা এখনও শংকামুক্ত নয়।সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...