প্রকাশিত: ২৬/০৯/২০১৯ ১০:৩৯ এএম , আপডেট: ২৬/০৯/২০১৯ ১১:২৭ এএম

এম কলিম উল্লাহ::
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্না ১নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকায় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে লাশ ৪ টি উদ্ধার করে।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলো-মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, রোকেন বড়ুয়া স্ত্রী মিলা বড়ুয়া ও ২ নাতনী।

https://www.facebook.com/ukhiyanewsdotcom/videos/666536497089246/

 

নিহতদের প্রতিবেশীরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে তাদের বাড়ির কাউকে দেখতে না পেলে বাড়িতে গেলে ভেতর থেকে তালা লাগানো দেখলে বাড়ির একটি খোলা জানালা দিয়ে উঁকি দিলে বাড়ির বৃদ্ধা সখী বড়ুয়ার রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে অন্য সদস্যদের দেখতে না পেলে পুলিশে খবর দেয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। লাশ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।তবে ঠিক কী কারণে এবং কোন সময়ে তাদের হত্যা করা হয়েছে এ তথ্য জানাতে পারেননি তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো; কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নিকারুজ্জামান চৌধুরী। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।

 

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...