প্রকাশিত: ০৫/১২/২০১৮ ৬:৪৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়ার নৃতাত্বিক জনগোষ্টী অধ্যুষিত জনপদ তেখোলা জঙ্গলে সদ্য প্রসূতি উপজাতি গৃহবধু গীতা রানি তংচঙ্গা (১৯) ধর্ষনের শিকার হয়েছে। সে স্থানীয় দিন মজুর সুকুমার তংচঙ্গার স্ত্রী। জ¦ালানি কুড়াতে বাড়ীর পাশর্^ভর্তি জঙ্গলে গেলে একই এলাকার উসমানের ছেলে নরপশু, মাদকসেবী শামশুল আলম (২৫) তাকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষন করে। সোমবার বিকাল ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে। এব্যাপারে সুকুমার তংচঙ্গা বাদী হয়ে বুধবার সকালে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। স্থানীয় উপজাতি নেতা বাউনু চাকমা জানান, সদ্য প্রসূতি গীতা রানীকে ধর্ষন করায় তার রক্তক্ষরন হচ্ছে। তাকে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, দায়েরকৃত এজাহারটি ধর্ষন মামলা হিসাবে রুজু করা হয়েছে। যার মামলা নংÑ ১০৪। এঘটনা নিয়ে উপজাতি সম্প্রদায়ের মধ্য মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ধর্ষক শামশুল আলমকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer