প্রকাশিত: ০৬/১০/২০১৮ ১০:২৪ পিএম , আপডেট: ০৬/১০/২০১৮ ১০:৩৫ পিএম

শফিক আজাদ,উখিয়া::

উন্নয়ন হয়েছে বলেই, এ উন্নয়ন মেলা। বর্তমান আ’লীগ সরকারের আমলে দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তা অস্বীকার করার কোন সুযোগ নেই। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্টিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন উখিয়া সহকারি কমিশনার (ভূমি) একেরামূল ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আব্দুল মান্নান, অফিসার ইনচার্জ (তদন্ত) খাইরুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহমদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমদ, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন প্রমূখ। মেলায় বিচারকের দায়িত্বে ছিলেন উখিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক মোহাম্মদ আলী। সকলের মতামতের ভিত্তিতে মেলায় অংশ গ্রহনকারী দপ্তরের মধ্যে প্রথম স্থান অধিকার করেন উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, দ্বিতীয় স্থান অধিকার করেন উপজেলা বিদ্যুৎ জোনাল অফিস এবং তৃতীয় স্থান অধিকার করেন উপজেলা কৃষি অফিস। বাকী অংশগ্রহনকারী সকল দপ্তরকে সম্মানী পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেলা শেষে বিভিন্ন শিল্পী গোষ্টির গান পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পোষ্ট মাস্টার এসএম জসিম উদ্দিন ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেধু কুমার বড়–য়া।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...