প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৬:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১২ পিএম

শ.ম.গফুর, উখিয়া::
উখিয়া থানা পুলিশ সোনার পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা সহ ৪ জনকে আটক করেছে। বুধবার ভোরে এ অভিযান চালান উখিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোঃ আমিন উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ। আটককৃতরা হল মোঃ জসিম উদ্দিন, আরিফুর রহমান, মুবিন উল্লাহ ও মাহমুদুল হক। ধৃতদের বাড়ি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকার বলে পুলিশ জানিয়েছেন। ধৃতদের সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অপরজনের বিরুদ্ধে উখিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয় বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।

পাঠকের মতামত

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ফের যৌথবাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার ...

শীত মৌসুমে মানবপাচারের তৎপরতা বৃদ্ধি, টেকনাফের পাহাড়ে অস্ত্রধারীদের আস্তানা

শীত মৌসুম আসতেই কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন ...

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ...

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর ...

সেন্টমার্টিনে জাহাজ চলাচলে মানা হয়নি সরকারি নির্দেশনা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে গতকাল বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুরুর দিনই জাহাজের যাত্রীসংখ্যা নিয়ে গরমিল ...