পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ...

উখিয়ার কোটবাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বদিউর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধুরছড়া এলাকার নজির আহমেদের ছেলে।
আজ বিকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কোটবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বদিউর আলমকে মৃত ঘোষণা করেন।
পাঠকের মতামত