প্রকাশিত: ০৬/০৪/২০১৭ ১০:৪০ পিএম

শহিদুল ইসলাম উখিয়া:

৩৪বর্ডার গার্ড ব্যাটালিয়ান আওতাধীন মরিচ্যা যৌথ চেক পোষ্টের বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে । ইয়াবা বহনের দায়ে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। ইয়াবা ও প্রাইভেট কারের আনুমানিক মূল্য ২২লাখ ৭৯ হাজার ১৪০ টাকা বলে বিজিবি জানিয়েছেন । মরিচ্যা যৌথ চেক পোষ্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে টেকনাফ থেকে ককসবাজার মুখী একটি প্রাইভেট কার গাড়ী তল্লাশী চালিয়ে ৩৫৯০ পিস ইয়াবা সহ মো: নুরুসাফা (২৭)কে আটক করি।

আটককৃত যুবক ককসবাজার সদর উপজেলার বুমুরিয়া ঘোনা গ্রামের আলতাছ আহমদের ছেলে । সন্ধ্যায় উখিয়া থানায় সোপর্দ দেওয়া হয় বলে সুবেদার জানান ।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer