মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক
ময়মনসিংহের তারাকান্দায় মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে রাবেয়া বেগম ...

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :
উখিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিকের ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে টেকনাফের পুরান পল্লান পাড়ার জামাল হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলমকে মরিচ্যা এলাকা থেকে আটক করা হয়।
অপরদিকে পাবনার সুজানগর থানার ভবানীপুরের হাজারির ছেলে জালাল হাজারি, আব্দুল আজিজের ছেলে মো. আশিক, মো. সেলিমের ছেলে মনিরুল ইসলাম ও খোরশেদ মিয়ার ছেলে আলী মিয়াকে মেরিন ড্রাইভ সড়কের রেজু ব্রিজ এলাকা থেকে আটক করা হয়।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক উখিয়া নিউজকে জানান, তাদের কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা ও সেবনের কিছু সরঞ্জাম পাওয়া যায়। এসব ইয়াবা রাখার অপরাধে তাদের এ সাজা দেয়া হয়েছে।
পাঠকের মতামত