প্রকাশিত: ১৮/০৬/২০১৬ ৪:৫৬ পিএম

image-21184-picsayউখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার এলাকায় সিএনজি ট্যাক্সি তল্লাশি করে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আজ শনিবার সকাল ১০ টায় মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি টহল দল এ অভিযান চালায়।

আটক মো. মামুন আর রশিদ (২৭) ধর্মান্তরিত মুসলিম। সে টেকনাফের হোয়াক্যং কাটাখালী এলাকার রনজিত দাশের ছেলে।

বিজিবি কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. আবুল খায়ের জানান, মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি টহল দল সড়কের উখিয়ার টিভি টাওয়ার এলাকায় সিএনজি ট্যাক্সি তল্লাশি করে ইয়াবা সহ এক পাচারকারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫৬০টি ইয়াবা ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৭৩ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ইয়াবা ও টাকাসহ তাকে উখিয়া থানায় সোপর্দ করা হবে বলেও জানান বিজির ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer