প্রকাশিত: ১৭/০৫/২০২২ ১০:২১ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন স্থগিত আদেশ চেয়ে বিজ্ঞ সহকারি জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গঠনতন্ত্র পরিপন্থি, শৃঙ্খলা ভঙ্গ সহ ব্যাপক অনিয়ম যুবদল ছাত্রদল নেতার নাম এবং রাজাকারের সন্তানদের নাম কাউন্সিলারের তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে টিমের প্রধান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা শাহ আলম সহ ৬ জনকে বিবাদী করা হয় ।
মঙ্গলবার ১৭ মে সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন জুম্মা পাড়া গ্রামের মৃত জবর মুল্লুকের ছেলে তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত আওয়ামী লীগ নেতা জাফর আলম।যার মামলা নম্বর অপর ৬৬ /২০২২। মামলায় কৌশলী ছিলেন এডভোকেট আবু হেনা চৌধুরী।
মামলার এজাহারে উল্লেখ করা হয় , উল্লেখ হয়, জালিয়া পালং ১ নম্বর ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন গত ৬ এপ্রিল সাংগঠনিক টিমের প্রধান শাহ আলম চৌধুরী রাজা শাহ আলমের বাসায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠিত কাউন্সিলারের তালিকায় যুবদল ছাত্রদলের নেতাকর্মী সহ রাজাকারের ২ জন সন্তানের নাম কাউন্সিলর তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে । তদুপরি ত্যাগী পরিছন্ন ও নির্যাতিত আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মধুসহ অসংখ্য আওয়ামীলীগ নেতাদের কে বাদ দেয়া হয়।
মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, ১৯৮৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে রাজা শাহ আলম সরাসরি বিরোধিতা করেন। শুধু তাই নয় ২০০১ সালে কক্সবাজার সদর আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মরহুম খালেকুজজামানের নির্বাচনী প্রধান এজেন্ট ছিলেন রাজা শাহ আলম।
মরহুম খালেকুজ্জামান এমপির মামাতো বোন বিবাহ করেন তিনি। ১৯৬৯ সালে তার পিতা মরহুম আবুল কাশেম প্রকাশ বর্মাইয়া পুরুইক্ক্যা রাজার ইতিহাস যাচাই-বাছাই করলে রাজা শাহ আলমের আসল বংশ পরিচয় পাওয়া যাবে।
গঠনতন্ত্র পরিপন্থি, শৃঙ্খলা ভঙ্গ ও ব্যাপক অনিয়মের মাধ্যমে অনুষ্ঠিত সম্মেলন বাতিল এবং আগামী ১৯ মে জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিত রাখার আবেদন করেন বিজ্ঞ আদলতে

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer