প্রকাশিত: ১১/১০/২০১৬ ৬:৫৪ এএম

শামলাপুর প্রতিনিধি::
উখিয়া মাদারবনিয়ায় সহযোগি সহ মোঃ রাশেল নামক এক শিক্ষানবিশ আইনজীবীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রাশেল স্থানীয় উখিয়া জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া গ্রামের বদিউল আলমের পুত্র ও বর্তমান মেম্বার মোজাম্মেল হকের ছোট ভাই। জানা যায়, আইনজীবী রাশেল গত ১০ অক্টোবর রাত ৮ঘটিকার সময় তার সহযোগি একই এলাকার কক্সবাজার সিটি কলেজের ছাত্র সরওয়ার আলমকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে এক আত্মীয়ের বাড়িতে যাই। কাজকর্ম শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার মৃত ঠান্ডা মিয়ার পুত্র জোড়া খুনের আসামী আজিজুল হক ও তার ভাই আব্দুল হক সহ অজ্ঞাত একটি সন্ত্রাসী সিন্ডিকেট গতিরোধ করে রাশেলকে লম্বা দা-কিরিস নিয়ে হত্যার চেষ্টা করে। এসময় রাশেল ও তার সহযোগি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ এর কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer