প্রকাশিত: ৩১/০৭/২০১৮ ৩:০৬ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৬ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
মোহাম্মদ সুজন উদ্দিন, পিতা-হাজী গুরা লম্বরীপাড়া, জালিয়াপালং উখিয়া উপজেলাকে অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) বিধানমতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)জরিমানা করেছে উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি)একরামুল সিদ্দিক।দন্ডপ্রাপ্ত গাড়ী নং- চট্টমেট্রো: ড-২০৭।৩১ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
জরিমানার টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যনে জমা করা হয়। এবং ভবিষ্যতে এই কাজ করবেনা মর্মে মুচলেকা ও আদায় করা হয়।অবৈধভাবে খাল, বিল, ছড়া থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশ বিপর্যয় ঘটে, ফসলী জমি ভেঙ্গে যায়, ব্রীজ,কালভার্ট ক্ষতিগ্রস্থ হয় এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...