সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২২/১০/২০২২ ৪:৪৮ পিএম , আপডেট: ২২/১০/২০২২ ৪:৫৩ পিএম

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হওয়ায় প্রথম থেকেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়। দীর্ঘদিন পর মাঠে দর্শক উপস্থিতির কারণে স্থানীয় জনগন স্বস্তির নিঃশ্বাস ফেলে। স্থানীয় যুবসমাজ ও ছাত্র ছাত্রীদের উপস্থিতি নতুন দিগন্তের উন্মোচন করে। কারণ মাদক অধ্যুষিত উখিয়া উপজেলায় বিনোদন বলতে কিছু ছিল না। একদিকে রোহিঙ্গা সমস্যা, অন্যদিকে মাদক। এই দুটি বিষয় নিয়ে অভিভাবকরা সবসময়ই চিন্তিত,স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের উদ্যোগে স্থানের যুবসমাজকে খেলাধুলায় মনোযোগী হতে বারবার তাগিদ দেওয়া হয়। যার ফলশ্রুতিতে ইতিমধ্যে বেশ কয়েকটি ফুটবল,ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যার প্রতিটিতে উপস্থিতি ছিল উল্লেখ করার মতো।

এদিকে একটি সংঘবদ্ধচক্র রাজনৈতিক ও প্রশাসনের এ সুন্দর উদ্যোগকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। যখন মাঠে দর্শক আসতে শুরু করেছে, তখন তারা টিকিটের নামে চাঁদাবাজি শুরু করেছে। পাতাবাড়ি মাঠে ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট এর শুরু থেকে টিকিটের নামে চাঁদাবাজিতে নেমেছে একটি মহল। ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির নাম দিয়ে দিনু বড়ুয়া, আব্দুল কাদের,আব্দুর রশিদের নেতৃত্বে খেলায় মাঠের দুই দিকে দুটি গেইট বসিয়ে জনপ্রতি ২০ টাকা টিকিট চাদাবাজি করা হচ্ছে। স্কুলের ছেলেরাও রক্ষা পাচ্ছে না তাদের হাত থেকে। জাতীয় মানের খেলা বা অন্যান্য এলাকায় স্কুলের ছাত্রদের ফ্রী খেলা দেখার ব্যবস্থা থাকলেও এখানে তার ব্যতিক্রম। নিয়ম নীতির কোন বালাই নেই, প্রশাসনের কোন তদারকিও নেই। যে যেভাবে পারছে জনগণের পকেট কাটছে।
স্থানীয় সুত্রমতে,আগের খেলা গুরু বাদ রেখে শুধু গত বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে দর্শক সংখ্যা ছিল প্রায় ২০ হাজার। টিকিট চাদা থেকে আয় ৪ লাখ টাকা। শনিবার দ্বিতীয় সেমিফাইনালেও একই অবস্থা। দর্শক ২০ থেকে ২৫ হাজার। টিকেট চাদা থেকে আয় ৪ থেকে ৫ লাখ টাকা। এ টাকা কোথায় যায় কেউ জানেনা।

এ ব্যাপারে টুর্নামেন্ট কমিটির অন্যতম কর্মকর্তা আব্দুল কাদেরের মোবাইল নাম্বারে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...