প্রকাশিত: ০৭/০৪/২০২১ ১২:৪৫ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মঙ্গলবার ৬ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫৫৩ জনের নমুনা টেস্ট করে ৮১ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪৭২ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার শনাক্ত হওয়া ৮১ জন করোনা রোগীর মধ্যে ১ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। ৩ জন বান্দরবান জেলার ও ৫ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নতুন রোগী। অবশিষ্ট ৭২ জন করোনা শনাক্ত হওয়া নতুন রোগীর সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ৪৬ জন, রামু উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৫ জন, টেকনাফ উপজেলায় ৩ জন, চকরিয়া উপজেলায় ৭ জন, পেকুয়া উপজেলায় ৪ জন এবং মহেশখালী উপজেলার ৫ জন রোগী রয়েছে।

এনিয়ে, মঙ্গলবার ৬ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ৬ হাজার ৮ শত ৩২ জন। কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর মধ্যে শুধু সদর উপজেলার রোগী রয়েছে ৩৩৫৩ জন। যা জেলার মোট আক্রান্তের প্রায় অর্ধেক। এরমধ্যে, গত ৫ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ৮৪ জন। তারমধ্যে, ১০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’২৪%।

এদিকে, গত ৫ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৯৩১ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৭’৭২%।আক্রান্তদের মধ্যে গত ৫ এপ্রিল পর্যন্ত হোম আইসোলেসনে রয়েছেন ৫১৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেসনে রয়েছেন ১৫২ জন। তারমধ্যে, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছেন ৩৬ জন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে রয়েছেন ৩ জন, ফ্রেন্ডশিপ SARI হাসপাতালে রয়েছেন ১৫ জন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের অভ্যন্তরে আইসোলেসন সেন্টার সমুহে রয়েছেন স্থানীয় জনগণ ৮৬ জন এবং রোহিঙ্গা শরনার্থী রয়েছেন ১২ জন

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer