প্রকাশিত: ০৭/০৮/২০১৮ ১২:৫২ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪১ পিএম

আদালত প্রতিবেদক: 

কক্সবাজারের সংবাদকর্মী ও আইনজীবী সহকারী বেলাল আজাদ হামলা মামলার আসামী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিনের পশ্চিম সোনাইছড়ি গ্রামের বাদামতলী এলাকার মোজাফ্ফরের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হোছন আমদ (৪০) ইয়াবা ট্যাবলেটের (মাদকদ্রব্য আইনের) মামলায় অবশেষে কারাগারে গেছে।

গত ৩ আগষ্ট উখিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোনাইড়ির বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে কক্সবাজার আদালতে সোর্পদ করা হলে কর্তব্যরত বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এলাকার চিহ্নিত ও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং ইয়াবাসক্ত ও ট্যাবলেট ব্যবসায়ী হোছন আহমদের বিরুদ্ধে স্থানীয় ফকির আহমদের ছেলে রশিদুল আলম হত্যা চেষ্টা ও অঙ্গ হানির মামলা নং:জি.আর-১ ১২/২০১৭ (উখিয়া থানা), মৃত মোঃ আলমের ছেলে শফি আলম হত্যা চেষ্টা ও অঙ্গহানির মামলা নং:জি.আর-৩৫/২০১৭ (উখিয়া থানা), সংবাদকর্মী ও আইনজীবী সহকারী বেলাল আজাদ হত্যাচেষ্টা ও অঙ্গহানির মামলা নং:জি.আর-১৬৪/২০১৮ (উখিয়া থানা), সোনারপাড়া এলাকার চেহের আলমের ছেলে ছৈয়দ আলমের বোট চুরি ও ছিনতাই মামলা নং:সি.আর-২০০/ ২০১৭ (উখিয়া কোর্ট) এবং ২০১৬ সালে চট্টগ্রাম শহরে মাদকদ্রব্য অধিদপ্তরের হাতে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেটের চালান সহ হাতেনাতে ধৃত ও দীর্ঘ কারাগারে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং:দায়রা-৬৪৫৫/ ২০১৬ (সদরঘাট থানা) সহ বিভিন্ন অপরাধে এক ডজনের মত মামলা আছে।

উখিয়া পুলিশ কোর্টের জিআরও জাহেদ কুখ্যাত হোছন আহমদ গত ৩ আগষ্ট থেকে কারাবন্দি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...