প্রকাশিত: ০৫/০২/২০২২ ৬:৩৪ পিএম

শ.ম.গফুর,উখিয়া::

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প পুলিশের অভিযানে ইয়াবা সহ দুই মাদক কারবারি রোহিঙ্গা গ্রেফতার হয়েছে।

৫ ফেব্রুয়ারী দুপুরে এ তথ্য নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম জানান,৪ ফেব্রুয়ারী দিবাগত রাত পৌনে ৯ টার দিকে লম্বাশিয়া ক্যাম্প পুলিশের একটি টহল দল গোপন সংবাদের সুত্রে তাদের আওতাধীন লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ডি-১৩ ‘র হাবিবুর রহমানের শেডের দক্ষিণ পাশে চৌমুখী রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জিয়াউর রহমান(২০),এফসিএন নং- ১৫২৬৫৮,
পিতা- মৃত আব্দুস শফি, মাতা- লায়লা বেগম, ব্লক-সি-২, ক্যাম্প-১ইস্ট, সাব-মাঝি মোহাম্মদ জালাল, হেড-মাঝি মোঃ জাহিদ হোসেন ও মাহমুদুর রহমান (২২), এফসিএন নং-১৫৬৮২১,পিতা- মৃত আসাদুজ্জামান, মাতা- ফাতেমা খাতুন,ব্লক-জি-৬, ক্যাম্প-১ওয়েস্ট, সাব-মাঝি রহমত উল্লাহ, হেড-মাঝি মোঃ রফিকের ব্লকের আশ্রিত রোহিঙ্গা।ধৃতদের হেফাজত থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল পিপিএম।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer