প্রকাশিত: ২৮/০৯/২০২১ ১০:০০ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণ মারা এলাকার ০৩ নং ওয়ার্ডের কথিত রোহিঙ্গা ডাঃ ছৈয়দ নুরের পুরো পরিবার এনআইডি ও জন্মনিবন্ধন বাতিল করতে প্রধান নির্বাচন কমিশন,নির্বাচন কমিশন সচিব,প্রধান পরিচালক এন.এস.আই,ডি.জি.এফ.আই,জেলা প্রশাসক কক্সবাজার,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা উখিয়া বরাবরে এলাকাবাসী অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,কথিত ডাঃ ছৈয়দ নুর ও তার জামাতা আনোয়ারের পরিবার পুরাতন রোহিঙ্গা।মিয়ানমার থেকে পালিয়ে এসে অস্থায়ীভাবে হরিণমারায় বসবাস করে আসছিলো পরিবারটি পরে কৌশলে বাংলাদেশী এনআইডি কার্ড করে শশুর-জামাই।এই আইডি কার্ড ব্যবহার করে রোহিঙ্গা পরিবারটি সরকারি বন ভুমি দখলসহ এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে যাচ্ছে।যাহা স্থানীদের জনগোষ্ঠীর অপূরনীয় ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন সচেতন মহল।
স্থানীয় সিরাজুল ইসলাম বলেন,রোহিঙ্গা ডাক্তার ছৈয়দ নুর ও তার জামাতা উভয় রোহিঙ্গা হওয়ার পরও কালো টাকার প্রভাবে পুরো পরিবার এনআইডি ও জন্মনিবন্ধন করেছে।তাদের আইডি কার্ড বাতিল করে রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করলে হরিণ মারা এলাকাটি কলঙ্ক ও সন্ত্রাসবাদমুক্ত হবে।
হরিণ মারার প্রবীণ মুরব্বি কালা মনু বলেন,কথিত রোহিঙ্গা ডাঃ ছৈয়দ নুর ও তার জামাতা অবৈধ কালো টাকা দিয়ে উখিয়ার কুতুপালং, রত্নাপালং ও হরিণ মারা এলাকায় রোহিঙ্গা হওয়ার সত্বেও কোটি টাকার দালান-কোঠা ও অন্যান্য সম্পদ গড়ে তুলেছে।এক কাপড়ে পালিয়ে আসা জামাই-শশুরের সম্পদ বিবরণ তদন্ত করে বাজেয়াপ্ত ও অভিযুক্তদের তালিকা হালনাগাদ করে দ্রুত আইডি কার্ড বাতিল করার জন্য সরকারকে অনুরোধ জানান।এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন বলেন, অভিযুক্তদের তালিকা হালনাগাদ করে বিশেষ কমিটি গঠন করে কমিটির তদন্ত শেষে রোহিঙ্গা প্রমাণিত হলে আইডি কার্ড বাতিল করা হবে ।কতিপয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের স্বার্থের কারণেই রোহিঙ্গারা তথ্য গোপন করে ভোটার হওয়ার সুযোগ পেয়েছে বলে তিনি জানান। সুত্র, কক্স৭১

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer