প্রকাশিত: ০৩/০৬/২০১৯ ৩:৩৩ এএম

কায়সার হামিদ মানিক,উখিয়া:
কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার বিকেলে কুতুপালং ক্যাম্পে ডি-৪ ব্লকের ও রেজিস্টার্ড ক্যাম্পের এএফ ব্লকে ওই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মধুরছড়া ক্যাম্পের ডি-৪ ব্লকের জাফর আলমের ছেলে জাহিদ আলম (২৫) একটি নলকূপের পানি থেকে গোসল করার সময় কুতুপালং ক্যাম্পের সন্ত্রাসী আব্দুর রাজ্জাকের নির্দেশে নুরুল কবির, আবুল কালাম, আবুল মনছুর, আবুল আলী, সেলিমসহ কয়েকজন তার ওপর হামলায় চালায়। তারা জাহিদ আলমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করলে শনিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ শনিবার রাতে লাশ উদ্ধার করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার রাতে এমএসএফ হাসপাতাল থেকে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer