প্রকাশিত: ১৩/০৭/২০১৮ ১১:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৮ এএম

নিউজ ডেস্ক::

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে মরা গরুর মাংস বিক্রির ঘটনায় সর্বত্রে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে এলাকাবাসির অভিযোগ কে বা কারা স্থানীয় লোকদের গৃহপালিত গরু চুরি করে নিয়ে গিয়ে ক্যাম্পের অভ্যান্তরে জবাই করে। সুযোগ মতো মাংস গুলো বিক্রি করতে না পারায় মরা গরুর মাংশের মতো হয়ে গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী এলাকাবাসি সুত্রে জানা গেছে, গত ১ সপ্তাহের ব্যবধানে থাইংখালীর বিভিন্ন স্থান থেকে ৬টি গরু চুরি হয়ে যায়। তৎমধ্যে থাইংখালী এলাকার গুরা মিয়ার ১টি, আলমের একটি, গুড়–ক মিয়ার ১টি, মাহামুদুর রহমানের ১টি সহ ৬টি গরু রয়েছে। পরে পশ্চিম থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে একটি মরা গরুর মাংস বিক্রি করছিল আব্দুল করিম, জাফর আলম, নুর আহমদ। খবর পেয়ে থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পুলিশ ঘটনাস্থল থেকে মাংস গুলো জব্ধ করলেও রহস্যজনক কারনে ওই মরা গরুর মাংস বিক্রেতাদের গ্রেফতার করেনি।
থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এএসআই সরদার গরু চুরির সত্যতা স্বীকার করে বলেন, থাইংখালী কাটালিয়া থেকে জব্ধকৃত গরুর মাংস, গরুর চামড়া, শিং গুলো স্থানীয়দের চুরি হয়ে যাওয়া গরু কি না তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...