প্রকাশিত: ২৭/১১/২০১৯ ১:১৮ পিএম , আপডেট: ২৭/১১/২০১৯ ১:২৪ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
উখিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার চোয়াংখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা জানায়, উখিয়ার চোয়াংখালী এলাকায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। অজ্ঞাত ব্যক্তির গায়ে হাফ হাতা সাদা গেঞ্জি কালো প্যান্ট পরিহিত ছিল এবং শরীরে গুলির চিহ্ন রয়েছে। বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...