প্রকাশিত: ২৭/১১/২০১৬ ৭:২৯ এএম

উখিয়া নিউজ ডটকম::

মিয়ানমারের মংন্ডু রাখাইন পল্লীতে অগ্নিসংযোগ, খুন ও লুটপাটের প্রভাব এ দেশের বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে যেনো না পড়ে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরোজুল হক টুটুল সম্প্রতি উখিয়া থানায় বৌদ্ধ নেতৃবৃন্দ ও কমিউনিটি পুলিশের সদস্যদের নিয়ে মতবিনিময় করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এখানকার বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে যেনো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া সার্বক্ষণিক পুলিশি নজরদারি জোরদার রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এ লক্ষ্যে এখানকার ৩৮টি বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলোতে নেয়া হয়েছে কড়া নজরদারি।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer