প্রকাশিত: ২১/০৬/২০২০ ২:১০ পিএম

বার্তা পরিবেশক::

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত বালুখালীতে জমি দখল করতে গিয়ে ইয়াবা ব্যবসায়ী জলু ও মিয়ার নেতৃত্বে ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে ৩ জন। আশংকাজনক অবস্থায় আহতদের প্রথমে উখিয়া হাসপাতালে ও পরে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২১ জুন) ভোর ৩ টার দিকে উখিয়া বালুখালি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের ভাই ফোরকান চৌধুরী জানান, বেশ কিছুদিন ধরে এলাকার চিস্থিত ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী জলু ও মিয়া বাহিনী বালুখালী রাস্তার পাশে থাকা তার জমি দখল করার পায়তারা চালিয়ে আসছিল। ইতিপূর্বেও তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে জমি দখল করার। এরি ধারাবাহিকতায় রবিবার ভোরে ঘুমান্ত থাকা অবস্থায় জলু ও মিয়া বাহিনীর নেতৃত্বে ৭০/৮০ জনের ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী একযোগে ধারানো দা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ।

এ সময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয় সাইফুল (৩০) আরকান মিয়া (৩৫),খালেদা(২৫)। এ সময় সন্ত্রাসীররা বাড়ি ঘরে লুটপাট ও ব্যাপক ভাংচুর চালায়। সন্ত্রাসীদের কিরিচের আঘাতে সাইফুল ও ফোরকানের দু,পা ভেংগে গেছে। তাদের প্রথমে উখিয়া হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে ফোরকান চৌধুরী জানান।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এ বিষয়ে এখনো অভিযোগ পায়নি,অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer