প্রকাশিত: ১৫/০৩/২০২১ ৭:১৯ পিএম
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের    ওয়ার্ডের মুহুরী পাড়া এলাকায় বনবিভাগের বিশাল জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা রেষ্টুরেন্ট ফ্রুডিসের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

তিনি আরো জানান, যেহেতু তারা অবৈধভাবে স্থাপনা তৈরী করে ফেলেছে তাই অচিরেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ট্রান্সপোর্ট গঠন করে অভিযান চালানো হবে।

উল্লেখ্য,উপজেলার মুহুরীপাড়া গ্রাম সংলগ্ন এলাকায় গত কিছুদিন পূর্বে রাতারাতি বনবিভাগের প্রায় ৫০ একরের মতো বিশাল এলাকা দখল করে তাতে স্থায়ী স্থাপনা নির্মান করে গড়ে তোলা হয় তথাকথিত আধুনিক রেষ্টুরেন্ট “ফ্রুডিস”।

প্রবেশ পথে গ্রাম্য ভাষায় বিশাল বিশাল “ছাই”বসিয়ে গ্রাহকদের পকেট কাটছে উক্ত রেষ্টুরেষ্ট ফ্রুডিস। রেস্টুরেন্টের শুরু থেকেই দাম নিয়ে গ্রাহকদের অভিযোগ থাকলেও এনিয়ে  মালিকদের দৃষ্টি নেই। এনজিওর সুবিধা কাজে লাগিয়ে এলাকার সাধারণ জনগণ থেকেও গলাকাটা দাম রাখছে ফ্রুডিস রেষ্টুরেন্ট।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...