প্রকাশিত: ১০/০৭/২০২০ ১২:০৯ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ইয়াবা কারবারে বাঁধা দেয়ায় সফল পিতা সুলতান আহমদ ইয়াবাকারবারীদের প্রহারে গুরুতর আহত হয়েছেন।

সফল পিতা সুলতান আহমদ উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ির বাসিন্দা। চরম শারীরিক নির্যাতনের শিকার, প্রচার বিমুখ প্রবীণ এই রাজনৈতিক নেতা।

জানা গেছে, প্রবীণ আওয়ামীলীগ নেতা, গর্বিত পিতা সুলতান আহমদ ইয়াবা কারবার ও মানব পাচারে বাঁধা দেওয়ায় একই এলাকার আনছার উল্লাহ তার বাহিনী নিয়ে গত ৮ মে সুলতান আহমদকে শারীরিকভাবে নির্যাতন চালায়। আনছার বাহিনীর প্রধান আনছার, তার ভাই সানাউল্লাহ জিয়া সহ ৫/৬ জন সুলতান আহমদকে বেদম মারধর করে। আনছার বাহিনীর মারে সুলতান আহমদের মুখমন্ডল বিকৃত হয়ে যায়। সুলতান আহমদ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুলতান আহমদ এর সন্তান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুদ্দিন বাদী হয়ে ৯ জুলাই রাত্রে উখিয়া থানায় ঘটনার বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন। মামলায় সুনির্দিষ্ট ৫ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করা হয়েছে। তবে মামলায় এ পয়র্ন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

প্রবীণ আওয়ামী লীগ নেতা সুলতান আহমদ হচ্ছেন একজন গর্বিত জনক। তাঁর ৫ ছেলের সকলেই সুশিক্ষিত, প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন পেশায় জড়িত আছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...