প্রকাশিত: ২০/০৮/২০১৮ ৩:১৭ পিএম

বেলাল আজাদ,আদালত প্রতিবেদক ::
গতকাল জেলার পাঠক প্রিয় অনলাইন পত্রিকা উখিয়া নিউজ ডটকমে’উখিয়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতন’ সংবাদ প্রকাশ হওয়ার পর
প্রবাসীর স্ত্রী কে ধর্ষণে ব্যর্থ হয়ে দেবর-ভাসুরেরা গাছের সাথে হাত-পা বেধেঁ নির্যাতনের ঘটনায় উখিয়া থানা ও ইনানী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামান ও ইনানী ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ২০ আগষ্ট বেলা ১২ টায় আলোচিত প্রবাসীর স্ত্রীকে গাছের সাথে বেধেঁ নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ নির্যাতিত প্রবাসীর স্ত্রী নুর আয়েশার সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় আইনী সহযোগীতা ও নিরাপত্তার আশ্বাস দেন। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিছুর রহমান জানান, প্রবাসীর স্ত্রী নুর আয়েশা কে ধর্ষণে ব্যর্থ হয়ে দেবর-ভাসুর কর্তৃক সুপারী গাছের সাথে হাত-পা বেধেঁ রাত ভর নির্মম নির্যাতনের ঘটনায় ইতিমধ্যে নির্যাতিত গৃহবধুর ভাই আবুল শামা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যূনাল নং-৩ এ মামলা দায়ের করেছেন। তাই ট্রাইব্যূনালে বিচারাধীন বিষয়ে আদেশ ব্যতীত পুলিশ কোন হস্তক্ষেপ করতে বা পদক্ষেপ নিতে পারে না। প্রবাসীর স্ত্রী নির্যাতিত নুর আয়েশা কে প্রয়োজনীয় আইনী সহযোগীতায় ও নিরাপত্তায় পুলিশ আন্তরিক ভূমিকা রাখবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer