প্রকাশিত: ২২/০২/২০১৭ ১১:০৯ পিএম , আপডেট: ২৩/০২/২০১৭ ১০:৩৫ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলায় পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকা থেকে পটিয়া থানার মামলার এক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম জামাল উদ্দিন (৪৫)। সে ফারিরবিল গ্রামের মৃত আব্দু জলিলের পুত্র। বুধবার সন্ধ্যায় উখিয়া থানার এস আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা উক্ত আসামীকে গ্রেফতার করে। সুত্রে জানা গেছে, জামাল উদ্দিন ভিসা দেওয়ার কথা বলে পটিয়া থানায় জাফর আলম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ ৬৭ হাজার টাকা নিয়ে আত্বসাৎ করে। এ অভিযোগে পটিয়া থানায় জাফর আলম বাদী হয়ে মামলা দায়ের করে। যার নাম্বার-সি আর ১১০/১৬। এ মামলায় আদালতে হাজির না হওয়ায় জামাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে উখিয়া থানা পুলিশের হাতে গ্রেফতার হলো সে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer