প্রকাশিত: ২৪/০৯/২০২০ ১:২৭ পিএম , আপডেট: ২৪/০৯/২০২০ ৪:০৩ পিএম

কক্সবাজারের উখিয়াতে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে নিজামুদ্দীন আহমদ (১৭৫৮৪)কে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা কর্তৃক ১৯৬ স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে নিজামুদ্দীন আহমদ সহ ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়। উখিয়াতে নতুন ইউএনও নিজামুদ্দীন আহমদ কুমিল্লা জেলার বাসিন্দা। তাঁর শ্বশুর বাড়ি চট্টগ্রামে।

প্রসঙ্গত, উখিয়ার বিদায়ী ইউএনও মোহাম্মদ নিকারুজ্জামান জনপ্রশাসন বিষয়ে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিতে সরকারিভাবে যুক্তরাজ্য যাচ্ছেন। বিদায়ী ইউএনও মোহাম্মদ নিকারুজ্জামান আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর উখিয়াতে তাঁর শেষ কর্মদিবস অতিবাহিত করছেন।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer